ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার গ্রামের বাড়ি এবং নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত আরেকটি বাড়িতে হামলা চালানো হয়।স্থানীয়দের ভাষ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাতটার দিকে...