চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের অনেকেরই শিক্ষার সুযোগ সীমিত। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানের চিত্র অবশ্য আলাদা। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত শ্রীবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি একসময় বছরে মাত্র পাঁচ-সাতটি শিশুকে পড়াত। এখন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করছেন। কেউ হয়েছেন জনপ্রতিনিধি, কেউ যুক্ত হয়েছেন বিভিন্ন পেশায়।
বিদ্যালয়টির কার্যক্রমে নতুন গতি আসে ২০২২ সালে। ওই বছর চা বাগানের মালিকানা পরিবর্তনের পর অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব পব...