রাজশাহী থেকে ঢাকাসহ সারা দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। আজ সোমবার সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরিচালনা কমিটি গঠনের বিরোধকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার শত শত যাত্রী।জানা গেছে, সোমবার বিকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসকের...