মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টার পাশাপাশি শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।আদালত সূত্র জানিয়েছে, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর...