হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রবিবার। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তদের জীবনে কল্যাণের বার্তা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন দেবী শ্যামা বা মা কালী।
বেশিরভাগ দেব-দেবীর পূজা দিনে হলেও কার্তিকী অমাবস্যায় রাতে হয় শ্যামাপূজা। সন্ধ্যায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে দীপাবলি উদযাপনে প্রজ্বালন করা হয় প্রদীপ। মৃত স্বজনদের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন অনেকে। রাতে দেবীর পূজার পাশাপাশি থাকে অঞ...