হরমুজ প্রণালির জন্য ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল
নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে এ মন্তব্য করেছেন। পোস্টে লিখেছেন, ‘ইরান ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত। এর কারণ হলো, তাদের মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপরায়ণ নেতৃত্ব, যা দেশটিকে চূড়ান্ত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’ ২০ শতাংশ শুল্কের পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ‘বাণিজ্য ও বিনিয়োগ’ চুক্তি করছেন বলেও যোগ করেছেন তিনি। এর আগের দিনই ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছিলে...