বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ১৬ বছর বয়সী এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের তীব্র স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।নিখোঁজ কিশোরের নাম মো. আসাদুল। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে।স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে আসাদুল তার সমবয়সী আরও চার বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে বেড়াতে যান। একপর্যায়ে পাঁচ বন্ধু সমুদ্রে গোসল...