নারায়ণগঞ্জে হরিপুর বিদ্যুৎকেন্দ্রের শীতলক্ষ্যা নদীর ঘাটে দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুটি শটগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকে আনসার সদস্য মো. মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।মামলার বাদী মো. মনির হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের ভেতরে শীতলক্ষ্যা নদীর ঘাটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য সৈকত মিয়...