প্রকাশ হলো শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’র সূচনা সংখ্যা। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, ‘সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিগত ফ্যাসিবাদী সময় দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল। তাই শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ জন্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।’শিশু-কিশ...