মানিকগঞ্জের হরিরামপুরে মসজিদের ভেতরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান মুন্সী (৫৫) নামের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার এক মাস পর সোমবার দুপুরে একটি সালিশি সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তার ওসমান মুন্সী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহেরের ছেলে। তিনি স্থানীয় চারআনি হালুয়াঘাটা মসজিদের ইমাম।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকালে চারআনি হালুয়াঘাটা মসজিদের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন ওসমান মুন...