বাংলাদেশের শিল্প-সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল ১১টায় তার মরদেহ আনা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিল্পী, সাহিত্যিক, নাট্যজন, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সেখানে সৃষ্টি হয় এক গভীর শোকাবহ ও আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা, স্মৃতিচারণ ও ভালোবাসায় তাকে বিদায় জানান সহযাত্রী ও অনুরাগীরা।শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমী...