মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের একটি শিবলিঙ্গের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এটি উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত এ অভিযানে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান।বিজিবি সূত্রে জানা যায়,...