চারদিকে বিস্তীর্ণ ধানক্ষেত। তার মধ্যেই একের পর এক পুকুর। পাড়ে রয়েছে সারি সারি আম, কলা ও পেঁপেগাছ। কোথাও ফল, কোথাও সবজি। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরের এ দৃশ্য এখন আর ব্যতিক্রম নয়। একসময় যে জমি থেকে সামান্য ফসল পাওয়া যেত, সেই জমিই এখন মাছ ও ফল-সবজি চাষে বড় আয়ের উৎস হয়ে উঠেছে।
এই পরিবর্তনের বড় উদাহরণ খালেদ চৌধুরী। শিবপাশা হাওরে তার ১৪০ বিঘা জমিতে রয়েছে ১৪টি পুকুর। এসব পুকুরে বছরে প্রায় ৯৪ টন মাছ উৎপাদন করে প্রায় ৩ কোটি টাকায় বিক্রি করেন তিনি। মাছ উৎপাদনে খরচ হয় প্রায় ২ কোটি টাকা। এর...