২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করতে ইংরেজি ভাষায় যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।শুক্রবার ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে ‘দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি কনফারেন্স ২০২৬’...