রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রিকশা ভাড়া তালিকা প্রকাশের পর তা নিয়ে শিক্ষার্থীদের
মধ্যে দেখা দিয়েছে ব্যাপক অসন্তোষ। তাদের অভিযোগ, ভাড়া নিয়ন্ত্রণের উদ্দেশ্যে
প্রকাশিত নতুন তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে উল্টো বেড়েছে ভাড়া। বিশেষ করে কম
দূরত্বের পথেও তুলনামূলক দীর্ঘ রুটের সমান ভাড়া নির্ধারণ করায় এর যৌক্তিকতা নিয়ে
প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার
বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান প্রবেশদ্বারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন
ভাড়া তালিকা টানিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত ভ...