দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন পোর্টালে সার্ভার ডাউন-সংক্রান্ত পুরোনো নোটিস সংশোধন করা হয়েছে। আগে ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ মে পর্যন্ত সার্ভার বন্ধ থাকার নোটিস প্রদর্শিত হলেও বর্তমানে সেখানে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সার্ভার ডাউন থাকার নতুন নোটিস দেখা যাচ্ছে।গত ২৩ অক্টোবর ‘তিন বছর আগেই ‘ডাউন’ কল্যাণ ট্রাস্টের সার্ভার, ২০২৬ সালেও সেই নোটিস!’ শিরোনামে দৈনিক আগামীর সময়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ওয়েবসাইটের নো...