নওগাঁর আত্রাইয়ে বকুল শাখিদার (১৮) নামের এক তরুণের জীবন কাটছে শিকলে বাঁধা অবস্থায়। পরিবারের দাবি, মানসিক বিকাশজনিত সমস্যার কারণে প্রায় ১২ বছর ধরে তাকে বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। দরিদ্রতার কারণে বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা।ছেলের এমন জীবন দেখে অসহায় হয়ে পড়েছেন মা-বাবা। সন্তানের উন্নত চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে সবার সহযোগিতা চেয়েছে পরিবারটি।বকুল উপজেলার কালিকাপুর ইউনিয়নের বামনি গ্রামের দিনমজুর আতিকুল শাখিদারের ছেলে।বকুলের মা ববিতা বিবি জানান, ব...