চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে দেখা যায়, কাজীর দেউড়ি বাজারে দেশি শিং ও মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি হচ্ছিল। আবার চাষের শিং মাছ দেশি মাছ হিসেবে বিক্রি করছিলেন। এ কারণে বাজারের দুটি মাছের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা...