বিচ্ছেদের খবর দিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের সঙ্গে বিয়ে বিচ্ছেদের খবর নিজের ভেরিফায়েড ফেসবুকে নিশ্চিত করেছেন এই শিল্পী।ফেসবুকে প্রীতম লিখেছেন, আমি ও শেহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সবসময়ই থাকবে। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা প...