বর্তমান যুগে
সামাজিক যোগাযোগমাধ্যম শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের চিন্তা,
মতামত, সংস্কৃতি ও মূল্যবোধ প্রকাশের অন্যতম প্ল্যাটফর্ম।
ফেসবুক, এক্স
(টুইটার), ইউটিউব,
ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন অনলাইন ফোরামে
প্রতিদিন কোটি কোটি মানুষ মতামত প্রকাশ করছেন। কিন্তু প্রযুক্তির এই সহজলভ্যতার
সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অশালীন ভাষা, ব্যক্তিগত আক্রমণ,
বিদ্বেষমূলক মন্তব্য ও
চরিত্রহননের প্রবণতা। অনেক সময় একটি মন্তব্য থেকেই সামাজিক বিভাজন,
পারিবারিক দ্বন্দ্ব,
এমনকি বাস্তব জীবনে সহিংস ঘটনাও ঘটছে।...