সম্প্রতি টানা বর্ষণ, জলাবদ্ধতা
ও বন্যায় দেশের বিশাল অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন
এইচএসসি পরীক্ষার্থীরা। হাঁটু ও বুকপানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছাতে গিয়ে শিক্ষার্থীদের
যে শারীরিক ক্লান্তি ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
দুর্যোগকালে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম
দায়িত্ব। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানো বা বিকল্প কেন্দ্রের মতো নমনীয়
সিদ্ধান্ত শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশে কম...