শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি, দ্রুত সাড়াদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে প্রস্তুত রাখা...