মাদ্রাসায় শিশুদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন এবং নারীদের প্রতি বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসাবিজ্ঞানী ও অধিকারকর্মী শামারুহ মির্জা। আজ সোমবার তিনি এ বিষয়ে ফেসবুকে পোস্ট দেন।শামারুহ মির্জা তার পোস্টে লেখেন, ‘মাদ্রাসায় বাচ্চা পেটাবে, বাচ্চাকে সেক্সুয়ালি টর্চার করবে। এক শিক্ষিকা গান গাইলে ব্যাটাদের দল ঝাঁপিয়ে পড়ে হ্যারাস করবে। এক মডেলকে ধরে নিয়ে ব্যবসায়ী পেটাবে। এই খবরের নিচে আবার ব্যাটাদের দল ঝাঁপিয়ে পড়ে বলবে ‘ঠিক হয়েছে’। আরও জঘন্য কথা বলবে, কমিটিতে নারীদের রাখবে না কিংবা দলের শীর...