বিয়ানীবাজারে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার সকালে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুরস্থ পারিবারিক কবরস্থানে ওই সাংবাদিকের কবর জিয়ারত করেন।জিয়ারত পূর্ব আলোচনায় তিনি বলেছেন, ‘শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। অথচ এ সকল শহীদদের রক্তের বিনিময়ে বিসর্জিত ফ্যাসিজম অনেক রাজনৈতিক দল লালন করতে চায়। তিনি তুরাব হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, একটি পরিকল্পিত এবং টার্গেটেড হত্যার বিচার...