গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও কর্মীরা। ৫০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন ৮০০ থেকে ১ হাজার রোগী। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় চার থেকে সাড়ে চার হাজার রোগী। তাদের সেবা দিতে কাজ করছেন মাত্র ৭০ চিকিৎসক। এর সঙ্গে রয়েছে জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট। ফলে চিকিৎসাসেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রোগী দেখা হয়। সকাল ৮টা...