প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহিরের সাহিত্য রচনার অমসৃণ মানচিত্রে যারা ভ্রমণ করতে ভালোবাসেন অথবা বাসেন না—উভয়পক্ষের সামনেই আজকের বাংলাদেশে তার লেখা ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে। তাতে দুটো লাভ হয়েছে। প্রথমত, অপেক্ষাকৃত কম চর্চিত শহীদুল জহির আবারও নিজস্ব আলোয় উদ্ভাসিত হয়েছেন। তার লেখা নতুন করে পাঠ করার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে পাঠকের মনে। দ্বিতীয়ত, এই সময়ে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটের সঙ্গে তার লেখার বাস্তবতাকে মিলিয়ে নেওয়ার একটা ঝোঁক তৈরি হয়েছে। তাকে নিয়ে অথবা তার লেখালেখির...