ফেরির প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাত ঘণ্টা পর আবার শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে নরসিংহপুর ঘাট থেকে ফেরি গৌরী ও কুঞ্জলতা চাঁদপুরের হরিণা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।জানা যায়, গতকাল শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্...