চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ। দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিলেন যুবক। তার নাম মামুন হোসেন (৩০)। যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।ঘটনাটি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর। মামুন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে। আজ রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ‘তিনি দুধ দিয়ে গোসল করছেন। এ সময় ভবিষ্যতে আর বিয়ে করবেন না বলেও শপথ করেন।’
আরও পড়ুন...