পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর পুলিশ বিভাগকে যেভাবে চালানো হয়েছে তারা সেভাবে চলেছে। আমরা এখন আমাদের মন মানসিকতা দিয়ে দেশের নির্বাচিত সরকার হিসেবে জনগণের জন্য চালাব। কোনোভাবেই ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না। দেশের জন্য ব্যবহার করতে হবে, জনগণের জন্য ব্যবহার করতে হবে।আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ আয়োজনের প্রধান অতিথি ছিল...