বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে ভ্যালু চেইনভিত্তিক নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক। এতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
প্রস্তাবিত অর্থায়ন মডেলে উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, পণ্যের উৎস শনাক্তকরণ, বাজারে প্রবেশাধিকার ও প্রাতিষ্ঠানিক অর্থায়নকে সমন্বিত ভ্যাল...