সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে কথাশিল্পী শওকত ওসমান আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন সাহিত্যিক ও শিক্ষাবিদরা। তাদের ভাষ্য, কোনো দল বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। তার সাহিত্যকর্ম আলো ছড়িয়েছে সবার জন্য।আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে শ...