শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ভারতে বসে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানোর চেষ্টা করছেন শেখ হাসিনা।আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গে...