নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক ও লেখক এম দিলদার উদ্দিন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি 'হাতিয়া কন্ঠ' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ও অসংখ্য গল্প-কবিতা, প্রবন্ধ রচনা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।আজ বৃহস্পতিবার বাদ আছর নোয়াখালীর কালিতারা এলাকায় তার বাড়ি সংলগ্ন মসজিদের সামনে দিলদার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে।...