কর্মজীবনে ডিজিটাল যোগাযোগের সঠিক নিয়ম জানা জরুরি। দিকনির্দেশনা
দিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিনিয়র লেকচারার জাহিদ হোসাইন খান
পেশাগত জীবনে শুধু
ডিগ্রির দক্ষতা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব নয়; বরং করপোরেট বা প্রাতিষ্ঠানিক
সংস্কৃতিতে নিজের আচরণ, যোগাযোগ ও উপস্থাপনা কতটা মার্জিত, তার ওপরই বহুলাংশে নির্ভর
করে একজন পেশাজীবীর সফলতার গ্রাফ। বিশ্ববিদ্যালয় জীবনের পাঠ চুকিয়ে যারা সদ্যই কর্মজীবনে
প্রবেশ করেছেন, সেই তরুণ পেশাজীবীদের জন্য ডিজিটাল যোগাযোগের সঠিক নিয়ম জানা অত্য...