র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, র্যাবের নেতৃত্বে সারা দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা হতে যাচ্ছে। গত ২৪-এর আন্দোলনে পুলিশসহ সরকারের অন্যান্য বাহিনীর যে অস্ত্র লুণ্ঠিত হয়েছে-সেটা উদ্ধারে দায়িত্ব পেয়েছে র্যাব। এর কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।তিনি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছেন। অস্ত্রগুলো উদ্ধার হলে সাধারণ মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় র্যাব-৬ খুলনার সদর দপ্তরে স...