রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিস জারির ঘটনায় টেলিভিশন-শিল্পসংশ্লিষ্টরা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছেন। গত বৃহস্পতিবার টেলিভিশন মাধ্যমের সংশ্লিষ্ট সংগঠনের নেতারা এক প্রতিবাদলিপি প্রকাশ করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের নির্মাতা, শিল্পী, লেখক ও কলাকুশলীরা।
টেলিভিশন-শিল্পসংশ্লিষ্টদের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘সম্প্রতি রোমান্টিক নাটক ও সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিস জারির বিষয়টি টেলিভিশন এবং বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজ...