যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন বগুড়ার কাহালুর সন্তান রিজভী আহমেদ পবিত্র। তিনি কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত এস এম এ জলিল ও শাহনাজ বেগমের একমাত্র ছেলে।ব্যারিস্টার হওয়ার মধ্য দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ তার পরিবার, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোই তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।শিক্ষাজীবনে রিজভী কাহালু সরকারি মডেল উচ্...