১৯৯৯ সালের ৯ জুলাইয়ের সকাল। পাকিস্তানের লাহোর শহরের এক ঘিঞ্জি মহল্লা থেকে কাজে বেরিয়েছিল ৯ বছরের ফয়সাল রাজ্জাক। ছোট্ট ছেলেটি কাগজের বাক্স মোড়ানোর কাজ করত একটি কারখানায়। সেদিনের পর আর তাকে জীবিত দেখেনি কেউ।কয়েক সপ্তাহের ব্যবধানে হারিয়ে গেল দরিদ্র পরিবারের বেশ কয়েকজন শিশু-কিশোর। কেউ স্কুলে যাওয়ার পথে উধাও, কেউ বাজারে গিয়ে আর ফেরেনি। নিখোঁজের তালিকায় ছিল ইজাজ মুহাম্মদ, ডাকনাম ‘কাকা’। সে আর তার ভাই পার্কে পার্কে ঘুরে মালিশ করত। হাতে রঙিন তেলের শিশি, পায়ে পাথর বসানো মল— এই ছিল তাদের পরিচয়। একদিন দুই...