ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’ নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিযোগী লাভ গিলকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন দর্শকদের একাংশ। বিশেষ করে প্রতিযোগী স্কাউট অপের ভক্তরা লাভের আচরণে ক্ষোভ প্রকাশ করছেন।ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বসের ঘরে লাভ গিলের আচরণ স্কাউট অপুর খেলায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন তার ভক্তরা। অভিযোগ, লাভের কারণে স্কাউট নিজের খেলায় মনোযোগ হারাচ্ছেন এবং এতে তার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।...