কক্সবাজারে সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে ঢাকা থেকে যাওয়া ইয়াছিন খান (২৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামের আরেকজন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত ইয়াছিনের বাড়ি রাজধানীর কুড়িল চৌরাস্তায়। নিখোঁজ ইব্রাহিম খানও থাকেন ঢাকায়। বিচকর্মী মাহবুব জানালেন, ঢাকা থেকে ১১০ জনের একটি দল কক্সবাজারে এসেছেন। তারা উঠেছিলেন কলাতলীর বিস্তা বে হোটেলে। দুপ...