রাজধানীর পল্লবীতে ‘লাইভ শপিং’-এ হট্টগোলের পর গতকাল শনিবার সকাল থেকেই খোলা রয়েছে আউটলেটটি। গত শুক্রবার বিকালে লাইফস্টাইল পণ্যের আউটলেট উদ্বোধনের দিন ‘ফ্রি শপিং’ অফারকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। তবে ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘মব’ তৈরির অভিযোগ করা হলেও ক্রেতাদের দাবি, ফ্রি শপিংয়ের প্রচারণার মাধ্যমে তাদের বিভ্রান্ত করা হয়েছে। এ নিয়ে বিক্রয়কেন্দ্রটিতে তৈরি হয় উত্তেজনা। পরে খবর েপয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি। এ ঘটনায় ওই দিনের জন্য আউটলেটটি বন্ধ থাকলেও শনিবা...