চট্টগ্রাম নগরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় লরির ধাক্কায় আরহাম হোসাইন আয়মান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গ্রিন ভিউ আবাসিক এলাকার সামনের ঘটনা এটি। নিহত আয়মান নগরের হালিশহর এলাকার এ ব্লকের ৯ নম্বর লেনে পরিবারের সঙ্গে থাকত। সে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুহাম্মদ আলমগীরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার আসরের নামাজের পর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয় আয়মান। নয়াবাজার বিশ্বরোডের মোড় থেকে গ্রিন ভিউ আবাসিক এলাকার দিকে যাওয়ার সময় সড়কে একটি লরির ধাক্কায়...