লন্ডনের ছোট্ট এক ঘরে বসে মেয়েকে নিয়ে চা পান করছিলেন এক মা। পাশের আরেকটি বাড়িতে জড়ো হয়েছিলেন কয়েকজন নারী। আগের দিন মারা যাওয়া দুই বছরের এক শিশুর শেষকৃত্যের আগে শোক পালন করছিলেন তারা। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। মুহূর্তের মধ্যে ঘরবাড়িতে ঢুকে পড়ল কালচে তরল। সেটি পানি নয়, হাজার হাজার গ্যালন বিয়ার! প্রাণ বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই তলিয়ে গেলেন কয়েকজন। ১৮১৪ সালের ১৭ অক্টোবর লন্ডনে ঘটেছিল এমনই এক অদ্ভুত ও মর্মান্তিক দুর্ঘটনা।ঘটনাটি ইতিহাসে পরিচিত ‘লন্ডন বিয়ার ফ্লাড’ নামে। সেদিন লন্ডনের সেন্ট জাইলস...