জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া লঘুদণ্ড বাতিল করে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এসব কর্মকর্তার শাস্তি বাতিল করে পৃথক আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।নতুন করে লঘুদণ্ড থেকে অব্যাহতি পাওয়া তিন কর্মকর্তা হলেন কর অঞ্চল-২, চট্টগ্রামের উপকর কমিশনার মোসা. নুশরাত জাহান শমী, কর অঞ্চল-৪, চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান এবং কর অঞ্চল-৭, ঢাকার অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা।আইআরডি...