‘ঘুষ’ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর উপ-পরিচালক-১ মো. বনি আমিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে গত ২৮ সেপ্টেম্বর একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষের’ টাকা লেনদেন ও কথোপকথোনের ভিডিও ভাইরাল হয়। পরে তাকেও সাময়িক বহিষ্কার করা হয়।ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর পি...