আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার মিডফিল্ডার রোদ্রি। বুধবার চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষে চোটের কারণে মাঠ ছাড়েন তিনি। তার শারীরিক পরীক্ষা করানোর পর চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।ম্যাচে রোদ্রির বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মার্ক বার্নাল। এরপর ক্লাবের পক্ষ থেকে তার চোটের ধরন নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।বার্সেলোনা জানিয়েছে, অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে পেশিতে অস্বস্তি অনুভব করার পর রোদ্রির শারীরিক পরীক্ষা...