বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন আবার কবে চলবে— এ প্রশ্ন সামনে রেখেই শুরু হচ্ছে দুই দেশের রেলপথ নিয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক। আগামীকাল মঙ্গলবার ঢাকার রেলভবনে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ৩৮তম ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং (আইজিআরএম)। টানা তিন দিন, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত কয়েক ধাপে চলবে এ বৈঠক। তবে কোন বিষয়ে বাংলাদেশ কী অবস্থান নেবে, সে সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ওপর।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বৈঠকের টেবিলে দিল্লির অবস্থ...