রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া
প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয়েছে ‘ইউএপি রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’।
গবেষণা, উদ্ভাবন, জ্ঞানসৃষ্টি, মানসম্মত প্রকাশনা ও একাডেমিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ
অবদানের স্বীকৃতি দিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়জন
শিক্ষক-গবেষককে দেওয়া হয় এ পুরস্কার।
ইউএপির ৩০ বছর পূর্তি উদ্যাপনের অংশ
হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট
(আইআরআইডি) আয়োজন করে এ অনুষ্ঠানের। রাজধানীর গ্রীন রোডে ইউএপির স্থায়ী
ক্যাম্পাসের মিলনায়তনে...