শেয়ারবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের প্রথম স্কিম ‘রিলায়েন্স ওয়ান’ বিনিয়োগে নির্ধারিত আইনি সীমা লঙ্ঘন করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ অনিয়মের কথা জানিয়েছেন নিরীক্ষক।
প্রতিবেদনে বলা হয়েছে, ফান্ডটি আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডে ৮ কোটি ২০ লাখ ৬৩ হাজার ৩২৬ টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ ফান্ডটির মোট সম্পদের ১২ দশমিক ৮৮ শতাংশ। অথচ কোনো নির্দিষ্ট উপকরণে বিনিয়োগের আইনগত সর্বোচ্চ সীমা হলো ১০ শতাংশ। ফলে রিলায়েন্স ওয়া...