সময়টা ২০০৫ সাল। সোনি টিভির পর্দায় তোলপাড় ফেলেছিল গানের রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’। আর সেই শোয়ের সুবাদেই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন কাশ্মীরের এক তরুণ, কাজী তৌকীর। দীর্ঘ ২১ বছর পর আবারও সেই চেনা রিয়েলিটি শোর মঞ্চে ফিরে এসেছেন তিনি। তবে এবার কোনো গানের প্রতিযোগিতায় নয়, সালমান খানের বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর অন্যতম প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছেন এই তারকা।কাজী তৌকীরের বিগ বসে আগমন যেন পুরোনো স্মৃতিকে নতুন করে উস্কে দিয়েছে। ইন্টারনেটে নতুন করে চর্চা শুরু হয়েছে তার অতীত ক্যারিয়ার এবং গ...